ছাগলনাইয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও ভারতীয় মালামালসহ আটক ৩

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১:৫৪

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা

ছাগলনাইয়া পৌরশহরের জমদ্দার বাজারে জনি স্টোর ও ডুবাই কালেকশন নামের দুটি দোকানে গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালায়। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও ভারতীয় মালামাল জব্ধ করা হয় এবং তিন জনকে আটক করা হয়।

টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও শাহীন আলম, ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা।