রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলা হেফাজত ইসলামের অন্যতম নেতা এবং স্থানীয় মর্তুজাবাদ জামে মসজিদের খতিব মুফতি লোকমান হোসেন আমিনীকে (৪৫) গতকাল রবিবার আটক করেছে পুলিশ। ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস প্রদান এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল মর্তুজাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসীম উদ্দিন জানান, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষাবলম্বন করে লোকমান হোসেন আমিনী রাষ্ট্রবিরোধী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
