চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলায় এক গৃহবধূ (২৬) ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৮টার দিকে। এ ঘটনায় রবিবার গৃহবধূর স্বামী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে। তারা হলো-চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের আ. মজিদের ছেলে আতিকুর রহমান আতিক ও ফজর আলীর ছেলে আ. হালিম। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার পাবনা পাঠানো হয়। ঘটনার সাথে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
