খুঁড়িয়ে চলছে মনোহরগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১:৫৯

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

গ্রাহক সংকটে খুঁড়িয়ে চলছে মনোহরগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ। জানা যায়, বর্তমানে উপজেলা পরিষদের বিভিন্ন অফিসসহ উপজেলায় মাত্র ২৭টি সংযোগ রয়েছে। মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন জানান, কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় প্রাথমিক পর্যায়ে নেওয়া সংযোগ অনেকেই বিছিন্ন করেছেন। এ বিষয়ে বিটিসিএল কুমিল্লার ব্যবস্থাপক টেলিকম ইঞ্জি. মতিউর রহমান জানান, মোবাইল ফোন বাজারে আসার পর ল্যান্ডফোনের চাহিদা কমে গেছে। তবে ক্ষতি পুষিয়ে প্রতিষ্ঠানটিকে লাভজনক পর্যায়ে আনতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বিটিসিএল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, মূলত গ্রাহক সংখ্যা কম হওয়ায় প্রতিষ্ঠানটি লোকসানের কবলে পড়েছে।