কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে শনিবার বিকালে খালের পানিতে ডুবে মো. রিয়াদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কচুয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘাটলায় হাত-পা ধুতে নামলে খালে পড়ে শিশুটির মৃত্যু হয়। স্বজনরা জানান, খালে পড়ার পর রিয়াদের লাশ তলিয়ে যায়। ঘণ্টা খানেক পর খালের তলদেশ থেকে লাশ উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
