মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আব্দুলাহ্পুরের গোয়ালপাড়া গ্রামের গৃহবধূ রিয়া মনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা (বিএইচডিএস)। রবিবার বিকালে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রবাসীর স্ত্রীরাসহ শতাধিক মানুষ অংশ নেয়। রিয়ার শ্বশুরবাড়ির জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় বক্তব্য রাখেন কল্যাণ সংস্থাটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম, মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ফেরদৌসি আক্তার রেহানা ও রিয়া মনির বাবা আতাউর পাইক প্রমুখ।
