এএফসি কাপ প্লেঅফ-১
স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপ প্লেঅফের প্রথম ম্যাচটি ঢাকায় হওয়ার কথা ছিল। ১৪ এপ্রিল ঢাকায় মালদ্বীপের ঈগলস ক্লাবের বিপক্ষে আবাহনীর ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশে লকডাউন ঘোষণা করায় এএফসি এই ম্যাচটি ঢাকায় হবে না। ২১ এপ্রিল নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ম্যাচ অন্য কোনো ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছে আবাহনীকে। আবাহনী যদি কোনো ভেন্যু না পায় তাহলে এএফসি ভেন্যু নির্ধারণ করে দেবে। সেটা হতে পারে মালদ্বীপ। আবাহনী এএফসিকে জানিয়েছে তারা নেপালের দশরথে রঙ্গশালা স্টেডিয়ামে খেলতে চায়। আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত্ দাস রূপু জানিয়েছেন, তারা এএফসিকে প্রস্তাবনা পাঠিয়েছেন কাঠমান্ডুতে খেলবেন। এখন এএফসি চূড়ান্ত অনুমোদন দিলে খেলা হবে। আর বাফুফের হতে বলা হয়েছে নেপালে খেলা হবে। আবাহনী নেপালের সঙ্গেও কথা বলেছে। রূপু বলেন, ‘আমরা নেপালের ফুটবল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি তারা আমাদেরকে মৌখিকভাবে অনুমতি দিয়েছে। খেলা আয়োজন করতে পারব।’ নেপালে ২১ এপ্রিল হলে পূর্ব নির্ধারিত এই দিনের ম্যাচটি ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে বাফুফে জানিয়েছে। ২১ এপ্রিল ম্যাচটি জিতলে আবাহনী পাবে প্লেঅফ-২ পর্বে খেলার টিকিট, দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হতে পারে নেপালের আর্মি ক্লাব কিংবা ভারতের ব্যাঙ্গালুরু এফসি।
নেপালে খেলা হলে আবাহনীকে সব খরচ বহন করতে হবে। ঢাকায় ম্যাচ হলে যেভাবে যা কিছু করতে হতো সেভাবেই নেপালেও দায়িত্ব পালন করবে। নেপালকে বলা হয়েছে, নেপাল নির্ধারণ করবে আবাহনীর ম্যাচে দর্শক থাকবে কি থাকবে না। রূপু বললেন, ‘নেপাল যদি দর্শক রাখতে চায় রাখবে। ওটা তাদের ব্যাপার।’
এএফসি কাপের ম্যাচ খেলতে গতকাল বিকেলে নাইজেরিয়ান ফুটবলার সানডে ঢাকা এসেছেন। আজ পুরোদমে অনুশীলনে নামবেন তিনি।
