৪২ বছর পরে হঠাৎ যেন জেগে উঠলো ওয়েস্টইন্ডিজের লা সুফ্রিয়ার আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এতটাই প্রবল যে বাতাসে ৬ কিলোমিটার পর্যন্ত উঁচুতে কালো ছাইয়ে ঢেকে যায়। এমনকি আশেপাশের ২০ কিমি এলাকায় ছড়িয়ে পড়ে সেই ছাই।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি'র বরাতে জানা যায়, আগ্নেয়গিরির এই অগ্ন্যুৎপাতের ফলে উড়ন্ত গরম ছাই বাড়ি ঘর ও ফসলের ওপরে পরে ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। প্রচুর প্রাণী মারা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় ১৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। তবে প্রায় শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। বেশ কয়েক একর জুড়ে ফসলের ক্ষতি হয়েছে।
Another explosion observed. The vertical ash column estimated to have gone approximately 4km into the atmosphere. We continue to monitor and update. #lasoufrière #volcano #svg #redalert #stilldangerous pic.twitter.com/anDIEb5lpD
— UWISeismic Research (@uwiseismic) April 9, 2021
এই আগ্নেয়গিরি থেকে ঠিক ২০ কিমি দূরে রয়েছে আর্গিল আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানেও ছড়িয়ে পড়েছে ছাই। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানা গিয়েছে। দেশের প্রায় ১০ শতাংশ মানুষ এই এলাকায় বাস করে। কিন্তু বিপুল পরিমাণে ছাই রাস্তাঘাট, ট্রেন লাইনে পরে থাকার দরুন উদ্ধারকাজে মারাত্মক ক্ষতি হচ্ছে।
গত বছর ডিসেম্বর থেকেই মাটি কম্পন অনুভূত হচ্ছিল, কোথাও থেকে বাষ্প উঠতেও দেখা যাচ্ছিল, অবশেষে ১০ এপ্রিল বিস্ফোরণ হয়। তার আগেই অবশ্য ৮ এপ্রিল কিছুটা লাভা দেখা যাচ্ছিল। ৯ এপ্রিল শেষ ওয়ার্নিং দিয়ে বলা হয় যে কোনও দিন বিস্ফোরণ হতে পারে, এরপরেই ১০ এপ্রিল বিস্ফোরণ হয়।
বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করে জানিয়েছেন, এই একটি আগ্নেয়গিরি হঠাৎ করে জেগে ওঠায় অন্যান্য সক্রিয় আগ্নেয়গিরিগুলি থেকে লাভা উদগীরণ শুরু হতে পারে। তবে এই আগ্নেয়গিরির কারণে এখনও পর্যন্ত কোনও মানুষের মৃত্যু হয়নি। এর আগে ১৯৭৯ সালে বছরের প্রথম দিকে লা সুফ্রিয়ার আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করেছিল।
ইত্তেফাক/এএইচপি
