গুঞ্জনে বিব্রত ক্যাটরিনা!

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২১:৩৪

বিনোদন ডেস্ক

 

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। ঘরে থেকে চিকিত্সকের পরামর্শে চলা এই অভিনত্রী নিজের কিছু ছবিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়া প্রকাশ করে সকলের দোয়া চেয়েছেন। তবে এরইমাঝে নতুন একটি গুঞ্জনে অনেকটা বিব্রত তিনি। হঠাত্ করেই প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে বিরাট কোহলির পুরনো সম্পর্কের খবর। অনেক আগের একটি সাক্ষাত্কার সামনে আসতেই নেটদুনিয়ায় তা ভাইরাল হয়ে যায়। যে সাক্ষাত্কারে নিজের শ্রেষ্ঠ অর্জন হিসেবে ক্যাটরিনাকে  পাওয়ার কথা বলেছিলেন কোহলি। জীবনের শ্রেষ্ঠ অর্জন কী?—এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘কোনটা আবার! ক্যাটরিনা কাইফের সঙ্গে কথা বলার মুহূর্তটা। খেলার পর ক্যাটরিনা আমার সঙ্গে অন্তত দু’ মিনিট কথা বলেছে।’ ঘটনা সত্যি কি-না জানতে চাইলে কোহলি বলেন, ‘মিথ্যা কেন বলবো।’ আবারো বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় বেশ বিব্রত ক্যাটরিনা। তিনি বলেন, ‘এতদিন পর এটা নিয়ে কথা বলতে চাই না।  এমন ভয়ঙ্কর সময়ে তারা এ ধরনের সমালোচনা কীভাবে করতে পারেন! এটা আমাকে বিব্রত করা ছাড়া কিছু না।’