ফুল

শিমুল

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২১:৩৪

চৈত্রের তাপদাহে প্রকৃতিকে রাঙাতে ফুটছে শিমুল ফুল। কবি-সাহিত্যিকদের লেখার খোরাক জোগায় রক্ত লাল শিমুল। গাছভর্তি লাল টকটকে ফুলের সৌরভ না থাকলেও সৌন্দর্যে মুগ্ধ হন না, এমন ব্যক্তি কমই আছেন।

পাতাঝরা উদ্ভিদ। গাছের উচ্চতা ১৫ থেকে ২০ মিটার পর্যন্ত হয়। গাছের গায়ে কাঁটা থাকে তবে বয়স্ক গাছে তেমন কাঁটা থাকে না। ফুল থেকে ফল হয়; ফল মোচাকৃতি। চৈত্র বা বৈশাখ মাসে ফল ফেটে শিমুল তুলা বেরিয়ে আসে। ফুলের পাপড়ি ১০ থেকে ১২ সেন্টিমিটার লম্বা হয়। গ্রামে শিমুলগাছ ঔষধি গাছ হিসেবেও পরিচিত। বিষ ফোঁড়া ও কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এই গাছের মূল ব্যবহার হয়ে থাকে।

শিমুলগাছের অর্থনৈতিক গুরুত্বও কিছু কম নয়। শিমুল ফলের আঁশ থেকে তুলা হয়। এই শিমুলের তুলা দিয়ে তৈরি হয় লেপ, তোষক, বালিশ ইত্যাদি।

রেদোয়ান হোসেন