করোনা নিয়ে সর্বস্তরে সচেতনতা জরুরি

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:১২

শহরাঞ্চলে মানুষ কিছুটা সচেতন হলেও গ্রামে একেবারে উলটো চিত্র। এদিকে সংক্রমণ বাড়ছে। দিনকে দিন অবস্থা গুরুতর হয়ে পড়ছে। গ্রামের এই চিত্র অস্থিতিশীল করে তুলছে পুরো দেশকে। গ্রামে সচেতনতা বৃদ্ধিতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা। কিন্তু যেই লাউ সেই কদু! মানুষ অবাধ মেলামেশা তো করছেই, মুখ মাস্কে ঢাকছে না। এর ক্ষতিকর প্রভাব শিক্ষার্থীদের পরিবারেও পড়বে। তাই প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে পারে। শিক্ষার্থীদের আশেপাশের মানুষের সচেতনতা বৃদ্ধির দায়িত্ব কাঁধে নেওয়া সময়ের দাবি।

সাজ্জাদ হোসেন রায়হান

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ,

ঢাকা কলেজ