কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
করোনার ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলতে কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন। এ সময় মাস্ক পরিধান না করে রাস্তায় চলাফেরা করায় ১১ পথচারীকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কালিয়াকৈর থানার পুলিশ উপস্থিত ছিল। কাজী হাফিজুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় অভিযান অব্যাহত থাকবে।
