ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এ ওয়ান স্টপ সার্ভিস চালু হচ্ছে। চলতি মাসেই কয়েকটি সেবা প্রদানের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান। গতকাল মোমবার এই সংক্রান্ত এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওয়ান স্টপ সার্ভিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেডের সঙ্গে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। বিসিক বোর্ডরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিকের পরিচালকগণ, সচিব ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। চুক্তিতে বিসিকের পক্ষে স্বাক্ষর করেন সচিব মো. মফিদুল ইসলাম এবং বিজনেস অটোমেশন লি: এর পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক সোয়েব আহমেদ মাসুদ।
