ডাকাতির প্রস্তুতি :কিশোর গ্যাংয়ের পাঁচ জনগ্রেফতার

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

ডাকাতির প্রস্তুতির সময় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র?্যাব। তারা হলো মনির হোসেন, শরিফ, মোবারক, শিপন ও শিপন। রবিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু ও একটি স্যুইচ গিয়ার জব্দ করা হয়। র?্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চলের রেলওয়ে মার্কেটের পাশে অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। এ সময়  ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এরা সবাই স্থানীয় কিশোর মনির গ্যাংয়ের সদস্য। তারা শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা মানুষকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার, মোবাইল এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।