শার্শায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:২১

বেনাপোল (যশোর) সংবাদদাতা

শার্শায় আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলিম নামের এক ব্যক্তিকে সোমবার সকালে আটক করেছে পুলিশ। আটক আলিম উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়ার ঘোপ গ্রামের রমজান আলীর ছেলে। শিশুটির মা বলেন, মেয়েকে রেখে তিনি মাঠে জমিতে কাজ করতে গিয়েছিলেন। বাবা শার্শায় একটি জুট মিলে কাজ করতে যায়। এই সুযোগে আলিম ঘরে প্রবেশ করে তার মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিত্কার করলে আলিম পালিয়ে যায়। শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, খবর পেয়ে অভিযুক্ত আলিমকে আটক করেছি। এটা ধর্ষণচেষ্টা বলে শিশুটির মা অবহিত করেছেন। মেয়েটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।