নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জাকির হোসেন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুলালপুর বাজারে লবণবাহী কাভার্ড ভ্যান এসে থামে। ভ্যানটির ওপর গাছের একটি ডাল আটকে গেলে তা সরাতে গাড়ির ছাদে ওঠেন হেলপার জাকির হোসেন। এ সময় ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, লবণবাহী কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
