দ্বিতীয় বার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সভাপতি নির্বাচিত হলেন রিকি স্কেরিট। আবারও সহসভাপতি হয়েছেন কিশোর শ্যালো। দুই জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। গত রবিবার সিডব্লিউআইয়ের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত হয়েছেন স্কেরিট ও শ্যালো। ২০২৩ সাল পর্যন্ত তথা দুই বছরের জন্য দায়িত্ব পেলেন তারা। গত ১ এপ্রিল সিডব্লিউআইয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান আনান্দ স্যানাসি ও ক্যালভিন হোপ। যার ফলে কোনো লড়াই ছাড়াই জয়ী হলেন স্কেরিট ও শ্যালো। ২০১৯ সালে ছয় বছর সভাপতির পদে থাকা ডেভ ক্যামেরনকে আট-চার ভোটে হারিয়ে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন স্কেরিট। এবারও সভাপতির দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। অবশ্য গত ২৮ মার্চ নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছিল কোরামের অভাবে।
