ডেভিড ক্যামেরনের বিরুদ্ধে তদন্ত করছে ব্রিটিশ সরকার

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:০৬

ব্রিটেনের সাবেক ডেভিড ক্যামেরনের বিরুদ্ধে তদন্ত শুরু করছে সরকার। তিনি ক্ষমতায় থাকাকালে আর্থিক প্রতিষ্ঠান গ্রিনসিল ক্যাপিটল ফার্মের পক্ষে মন্ত্রীদের কাছে লবিং করেছিলেন বলে অভিযোগ আছে। গত মাসে এই তথ্য আসে। ক্যাবিনেট অফিসের পক্ষে এই তদন্তে নেতৃত্ব দেবেন আইনজীবী নাইজেল বোর্ডম্যান। মোবাইলে বার্তার মাধ্যমে ক্যামেরন এই লবিং করেছিলেন বলে অভিযোগ। তবে ক্যামেরন কোনো আইন লংঘন করার বিষয়টি অস্বীকার করেছেন। -বিবিসি