প্যারিসে হাসপাতালের সামনে গুলিতে একজন নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:০৭

ফ্রান্সের প্যারিসে হাসপাতালের সামনে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহতকে হেনরি ডুনান্ট হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের সামনেই গুলির ঘটনা ঘটে। বন্দুকধারী মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। হামলার কারণ জানা যায়নি। স্থানীয় টেলিভিশন জানায়, নিহত ব্যক্তি একজন পুরুষ এবং আহত ব্যক্তি নারী। আহত নারী হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। -রয়টার্স