বৈশাখ এবং কবির কথা

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২১:১৫

এই সময়ের ছড়া 

ফারুক হোসেন

 

রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এসো হে বৈশাখ,

সব পুরনো আবর্জনা ধুয়ে মুছে যাক।

 

বৈশাখ এলে বলল কাজী নজরুল ইসলাম—

জয়ধ্বনি কর, বোশেখ মানে ভাঙা-গড়ার নাম।

 

মানব মনের মিল খুঁজে পান বৈশাখে নির্ভর,

মধুসূদন দত্ত বাঁধেন সুখ-দুঃখের ঘর।

 

মেঘের ভেলা সাদা কড়ি প্রতীক শুভ্রতার,

জীবনানন্দ দাশের চোখে বৈশাখে চোখ ভার।

 

বৈশাখ দেয় অনেক কিছু, সে কল্যাণের দূত

আহসান হাবীব কবির চোখে বৈশাখ নিখুঁত।

 

বৈশাখ দেয় ভাঙচুর তাই মানুষ অসহায়,

শামসুর রাহমানের চোখে বৈশাখের এই দায়।

 

আল মাহমুদ বলেন, বোশেখ স্রোতের খোলা মুখ,

তৃষ্ণাকাতর হাজার বুকে লাগুক পানির সুখ।

 

কবির কথায় কবির চোখে বোশেখ বাঁধে রূপ,

যে যা-ই করুক কেউ থাকে না বৈশাখে নিশ্চুপ।