গতকাল মঙ্গলবার বিজিএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক হাসান। এ সময় উপস্থিত ছিলেন পর্ষদের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এস এম মান্নান (কচি), সহসভাপতি (প্রশাসন) মো. শাহীদুল্লাহ আজিম এবং সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, মিরান আলী, মো. নাছির উদ্দিন, রকিবুল আলম চৌধুরী প্রমুখ
০০
কক্সবাজারের উখিয়ায় ইউনিয়ন ব্যাংক লিমিটেডের কুতুপালং উপশাখা সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মো. নজরুল ইসলাম প্রমুখ
০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে আরো বক্তব্য দেন ডিএমডি তাহের আহমদ চৌধুরী, মো. মোশাররফ হোসাইন ও মোহাম্মদ আলী
0
