শিবপুরে ব্রিজের পাটাতনে গর্ত

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:০৪

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

উপজেলার পুটিয়া ইউনিয়নের বাড়ৈআলগী গ্রামের রাস্তার ব্রিজটির পাটাতন ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। এতে গত কয়েক মাস যাবত্ এ ব্রিজ দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। স্থানীয় বাসিন্দা স্বপন খান বলেন, ব্রিজটি সংস্কার না করায় প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার এলিছ আহম্মেদ বলেন, ব্রিজটি পুনরায় নির্মাণ করার জন্য উপজেলা প্রশাসন বরাবর লিখিতভাবে আবেদন করে জমা দিয়েছি। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আরিফ হোসেন ভূঁইয়া বলেন, আমি আজকেই পুটিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে ব্রিজটি দেখে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।