চট্টগ্রাম অফিস
নগরীর হাজারী গলিতে অভিযান চালিয়ে জেলা প্রশাসন চারটি ওষুধের দোকানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসানের নেতৃত্বে হাজারী গলির ওষুধের মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় চারটি মামলা দায়ের করে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি দোকানে বিপুল পরিমাণে বিক্রি-নিষিদ্ধ, অননুমোদিত বিদেশি মিস ব্র্যান্ডিং এবং ক্ষতিকারক শক্তিবর্ধক ওষুধসহ সরকারিভাবে বিনা মূল্যে বিতরণযোগ্য ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে। অভিযুক্ত নিউ ড্রাগ হাউজকে ১ লাখ টাকা, এম মেডিক্যালকে ৬০ হাজার টাকা, গোপাল মেডিক্যাল হলকে ৮০ হাজার টাকা, প্রভাতী ড্রাগ হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
