মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মহেশপুর উপজেলার ফতেপুর বকুলতলা বাজারে ঐতিহ্যবাহী চড়কপূজার মেলা এবারও হচ্ছে না।
মেলার সভাপতি সাধন কুমার ঘোষ জানান, করোনার কারণে এবারও চড়কপূজার মেলা করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে দুই বার মেলা করা সম্ভব হলো না। গত ২০২০ সালের মার্চ মাসে করোনার কারণে দেশে লকডাউন শুরু হলে মেলা করা হয়নি। এবারও একই কারণে সম্ভব হলো না। ১লা বৈশাখ থেকে মেলা শুরু হয়ে চলে তিন দিন ধরে। মেলার প্রধান আকর্ষণ শেষ দিন ৩রা বৈশাখ চড়কপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কিছু লোক সন্ন্যাসী সেজে পিঠে লোহার বড়শি ফুঁটিয়ে চড়ক গাছে তুলে রশির সঙ্গে বেঁধে ঘোরে।
