প্রশাসনের বিশেষ সভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ও করোনা প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে করণীয় বিষয়ে উপজেলা প্রশাসনের বিশেষ সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদীতে মঙ্গলবার কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউস উত্পাদন বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে ১৪ ইউনিয়নের ৯৩ জন গ্রাম পুলিশের মধ্যে মঙ্গলবার বিনা মূল্যে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি।
ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মুরগি বিক্রি
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা করোনা সংক্রমণ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতে বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ পিকআপভ্যানে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রি কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ বিভাগ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
প্রণোদনার আউশ বীজ ও সার বিতরণ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে মঙ্গলবার বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
শহিদ নীরা বাউরী দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা অনাড়ম্বর অনুষ্ঠানে মঙ্গলবার ৫২তম শহিদ চা-শ্রমিক নীরা বাউরী দিবস পালন করেছেন চা-শ্রমিকরা। ১৯৬৯ সালে চা-শ্রমিকদের দাবি নিয়ে আন্দোলনকালে পুলিশের গুলিতে নিহত হন চা-শ্রমিক নীরা বাউরী। কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানের শহিদ নীরা বাউরী স্মৃতিসৌধ চত্বরে ফুল দিয়ে সংক্ষিপ্ত শ্রমিক সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভা
আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা আটঘরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম। আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন এতে সভাপতিত্ব করেন।
