স্প্যানিশ প্রতিদ্বন্দ্ব্বী রিয়াল মাদ্রিদকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের তালিকায় শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। গত অর্থবছরে ক্লাবের সর্বমোট মূল্য ছিল ৪.৭৬ বিলিয়ন মার্কিন ডলার। রিয়াল মাদ্রিদের মূল্য ৪৭৫ কোটি ডলার। এই তালিকায় পাঁচবার শীর্ষে থাকা স্প্যানিশ চ্যাম্পিয়নদের মূল্য বেড়েছে ১২ শতাংশ। ফোর্বস জানিয়েছে কোভিড-১৯ মহামারি সত্ত্বেও গত দুই বছরের তুলনায় বিশ্বের শীর্ষ ২০টি ক্লাবের মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.২৮ বিলিয়ন ডলার হয়েছে। ইংল্যান্ড জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে সরিয়ে তিনে আছে জার্মানির বায়ার্ন মিউনিখ। দলটির মূল্য ৪২১.৫ কোটি ডলার। গতবার ট্রেবলজয়ী দলটির মূল্য বেড়েছে ৩৯ শতাংশ। চারে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ৪২০ কোটি ডলার।
