ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঘিওরে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করার আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার সরকারি ভর্তুকি প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল তিন জন কৃষককে এ মেশিন দেওয়া হয়। উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মানিকগঞ্জের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, ঘিওর প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হক প্রমুখ। জানা যায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ক্রয়কৃত কম্বাইন্ড হারভেস্টার মেশিন পাবেন আরো পাঁচ কৃষক। এছাড়া ১০ জন কৃষককে পাঁচ কেজি আউশ ধানের বীজ, টিপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়। এ সহায়তা পর্যায়ক্রমে ৮০০ জন কৃষক পাবেন।
