বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫০তম শাহাদতবার্ষিকী আজ

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:২৯

বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫০তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৭১ সালের এপ্রিলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। তত্কালীন ইস্টবেঙ্গল রেজিমেন্ট ক্যাপ্টেন নাসিমের অধীনে যুদ্ধ করেন তিনি। ভৈরব ব্রিজের নিচে আশুগঞ্জে হানাদার বাহিনী সেবর জেট দ্বারা আক্রমণ চালায় এবং হেলিকপ্টারে শত্রুসেনাদের নামিয়ে দেয়, এমতাবস্থায় মুক্তিযোদ্ধাদের পিছু হটা ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু সাহসী যোদ্ধা খুররম পিছু না হটে মরণপণযুদ্ধ করে মেঘনা নদীর তীরে শহিদ হন। শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষে সোনিয়া সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উদ্দিন মো. কায়সার খাঁন (সহোদর) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।