কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের ১২ দিনের মাথায় আরো চার নেতা পদত্যাগ করেছেন। ঐ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবিলম্বে ঐ কমিটি বাতিলপূর্বক বৈঠক করে কিংবা সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের অংশগ্রহণে নতুন কমিটি করার দাবি জানিয়ে তারা এ পদত্যাগ করেন। এর আগে একই দাবিতে কমিটি থেকে ১৬ জন পদত্যাগ করেছেন। এ নিয়ে ৩১ সদস্যের নতুন ঐ আহ্বায়ক কমিটি থেকে মোট ২০ জন পদত্যাগ করলেন। মঙ্গলবার পর্যন্ত ঐ কমিটিতে আর মাত্র ১১ জন সদস্য আছেন।
