শোক সংবাদ

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:৩০

সাইদুল হোসেন আকঞ্জি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি (৭৬) গতকাল মঙ্গলবার হূদেরাগে আক্রান্ত হয়ে নিজ বাসভবন বিরিশিরিতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে স্থানীয় এমপি মানু মজুমদার, উপজেলা প্রশাসন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ও পৌর মেয়র আলা উদ্দিন আলাল গভীর শোক প্রকাশ করেছেন।

আব্দুস সবুর খান বীরবিক্রম

টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর যোদ্ধা প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীরবিক্রম (৮৫) গত সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে টাঙ্গাইল সদর উপজেলার ঢেলি করটিয়া গ্রামে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

আব্দুল কাদির স্বপন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ আব্দুল কাদির স্বপন (৭২) গতকাল মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও সাত মেয়ে রেখে গেছেন।