ব্রাহ্মণবাড়িয়ায় সহিংস ঘটনা

আরো দুই মামলা ৬০ জন গ্রেফতার

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:৫০

গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আরো দুইটি মামলা হয়। ইউনাইটেড কলেজ ও র, আ, ম উবায়দুর মোক্তাদির মহিলা কলেজের পক্ষ থেকে এই দুটি মামলা করা হয়। এ নিয়ে মোট ৫১টি মামলা হলো। এর মধ্যে সদর থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুইটি মামলা রুজু হয়েছে। এসব মামলায় ২৮৮ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট ১৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, এখন পর্যন্ত জেলার ৩ থানায় ৫০টি মামলা ও রেলওয়ে থানায় জিআরপি পুলিশের পক্ষ থেকে আখাউড়ায় একটি মামলাসহ ৫১টি মামলা দায়ের করা হয়েছে।