‘শিশু বক্তা’ মাদানীর ফোনে পর্নোগ্রাফি

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০০:৩৪

রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়া বিতর্কিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর এডাল্ট কনটেন্ট অশ্লীল পর্নোগ্রাফি পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। মাদানীর মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নোগ্রাফির সন্ধান পান।

গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুিমশ এক প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ইলতুিমশ আরো বলেন, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়া বিতর্কিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর এডাল্ট কনটেন্ট অশ্লীল পর্নো পায় ফরেনসিক বিশেষজ্ঞরা। তিনি নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে দায়েরকৃত আগের মামলার সঙ্গে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর  ৮(৫)(ক) ধারা যুক্ত করা হয়েছে। এছাড়া গাজীপুরে তার প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে কারা অর্থায়ন করতো, এখান থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম চালানো হতো কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, জেলহাজতে থাকা রফিকুলকে সাত দিনের রিমান্ড চেয়ে  মঙ্গলবার সকালে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে আবেদন করা হয়েছে। আদালতের আদেশ পেলে তাকে রিমান্ডে এনে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রেস ব্রিফিংকালে এডিসি মোহাম্মদ আহসান, গাছা থানার ওসি ইসমাইল হোসেন ও পরিদর্শক তদন্ত নন্দলাল প্রমুখ উপস্থিত ছিলেন।