সীতাকুণ্ডে পত্রিকার হকারদের মাঝে কম্বল বিতরণ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২০:৩৭

চট্টগ্রাম সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকার স্থানীয় হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি সৌমিত্র চক্রবর্তী পরিচালনায় পৌরসভা সদরে পত্রিকা বিলিকারী হকার মাঝে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। এছাড়া প্রেসক্লাবে সকল সাংবাদিক এবং হকাররা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: বদলে যাচ্ছে জি-মেইল, নজর রাখুন আপনার অ্যাকাউন্টে

ইত্তেফাক/বিএএফ