মুহম্মদ আনিসুল হক
১৬ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৩ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৯। শুভ বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়দের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কাজের ব্যবস্থা হতে পারে। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনায় আগ্রহবোধ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঠান্ডা সম্পর্ক সতর্ক থাকুন।
