‘ব্রহ্মাস্ত্র’র হাত ধরে বিয়ের পিঁড়িতে!

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২০:৫০

বিনোদন ডেস্ক

 

বেশ কয়েকদিন হোম কোয়ারেন্টিনে থাকার পর অবশেষে করোনা টেস্টে নেগেটিভ এসেছে। তাই আপাতত ভালো মুডেই আছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে বর্তমান সময়ে কাজের পাশাপাশি প্রেম-বিয়ে নিয়েও শিরোনামে আসেন তিনি। এবার তেমনই একটি খবর চাউর হয়েছে নেটিজেনদের ভেতরে। এক সময়ের ‘জাস্ট বন্ধু’ বর্তমান প্রেমিক রণরীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আলিয়া! খবরটি ছড়িয়ে পড়তেই নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে তার ভক্তদের মাঝে। আলিয়ার এক ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, আলিয়া-রণবীরের আসন্ন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সূত্রটি জানিয়েছে, এরইমধ্যে নাকি বিয়ের তোড়জোর শুরু করেছে দুই পরিবার। যদিও করোনার কারণে এ বছর বিয়ে আয়োজন করা সম্ভব না-ও হতে পারে। সংবাদটি বিশ্বাসযোগ্য হোক বা না হোক বহ্মাস্ত্রের মুক্তির পর এই তারকা জুটির বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত তাদের ভক্তরা। বিয়ে দু’জনের কেউই কোনো মন্তব্য না করলেও বিয়ের আলোচনার আড়ালে নিজেদের সিনেমাকে ফেলতে চান না। আপাতত তারা ব্রহ্মাস্ত্র’র প্রচারণার কাজে ব্যস্ত থাকতে চান, যাতে তাদের ভক্তরা বিয়ের চেয়ে সিনেমা নিয়ে আলোচনায় থাকতে পারেন।