দীপ্ত টিভিতে প্রতিদিন রাত ৮টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমন পরিচালিত ধারাবাহিকটির লাইন প্রোডিওসার কিশোর খন্দকার। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুত্ফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিমসহ অনেকে। ক্রিকেট আর জীবন জটিলতায় সব বাঁধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্পে ‘মাশরাফি জুনিয়র’ নাটকটি নির্মিত হয়েছে।
