ক্যাশব্যাক অফার দিচ্ছে ‘নগদ’। গ্রামীণফোন, রবি আজিয়াটা ও এয়ারটেল সিমে রিচার্জ করলে গ্রাহকেরা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। ‘নগদ’-এর যেকোনো গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে রবি নম্বরে ৫৯৯ টাকা রিচার্জ করলে পাচ্ছেন ৩২ গিগাবাইট ইন্টারনেট ও ৮০০ মিনিট টকটাইম, যার মেয়াদ থাকবে ২৮ দিন। এতে গ্রাহক পাবেন ১০০ টাকা ক্যাশব্যাক। এয়ারটেল নম্বরে ৪৯৮ টাকা রিচার্জ করলে গ্রাহক পাবেন ৩২ গিগাবাইট ইন্টারনেট ও ৭০০ মিনিট টকটাইম, যার মেয়াদ থাকবে ৩০ দিন। এই বান্ডেলের ক্ষেত্রে গ্রাহক ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন। এর বাইরে রবি এবং এয়ারটেলে ২০৭ টাকা বিচার্জ করে ৩৪০ মিনিট টক টাইম কিনলে গ্রাহক পাবেন ২০ টাকা ক্যাশব্যাক। আর কোনো প্যাকেজ না কিনে নিজের অ্যাকাউন্টে শুধু ২২৫ টাকা রিচার্জ করলেও ২৫ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহক। সবগুলো ক্যাম্পেইনই চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। গ্রামীণফোনের গ্রাহকেরা যদি ‘নগদ’-এর মাধ্যমে ১০৯ টাকা রিচার্জ করেন তাহলে প্রতি সেকেন্ড ১ পয়সায় বান্ডেলটি উপভোগ করতে পারবেন ৩০ দিন পর্যন্ত। সঙ্গে সঙ্গে আবার ১০ টাকা ক্যাশব্যাকও পাবেন তারা। ক্যাম্পেইনটি চলবে ২২ এপ্রিল পর্যন্ত।—প্রেস বিজ্ঞপ্তি
