শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় বৃহস্পতিবার সকালে ধানসাগর নলবুনিয়া গ্রাম থেকে নুরুল ইসলাম তালুকদার (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবার ও প্রতিবেশীর বরাত দিয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে তাকে বসত ঘরের আড়ার সঙ্গে মৃত অবস্থায় ঝুলতে দেখে পরিবারের লোকজন শরণখোলা থানায় খবর দেয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
