ময়মনসিংহ প্রতিনিধি ও ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শহরের জয়নুল আবেদীন পার্কসংলগ্ন ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো—সায়েম (০৭), আহাদ (০৭) ও জিহাদ (০৮)। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালাসংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে পাঁচ শিশু খেলতে যায়। এদের মধ্যে তিন জন পানিতে ডুবে গেলে বাকিরা চিত্কার শুরু করে। পরে আশপাশের লোকজন খবর দিলে আমরা গিয়ে সায়েম, আহাদ এবং জিহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই শহরের সানকিপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে জিহাদ, হাবিবুর রহমান রতনের ছেলে আহাদ এবং নাসির উদ্দিনের ছেলে সায়েম।
