কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকার ইঞ্জিন বিকল নিখোঁজ ১

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:৪১

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা বিকল হওয়ার ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।  বৃহস্পতিবার সকালে কর্ণফুলীর সল্টগোলা ঘাটের অদূরে এই দুর্ঘটনা ঘটে। সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন, সকালে একটি যাত্রীবাহী বোট কর্ণফুলী নদীর ডাঙ্গারচর ঘাট থেকে সল্টগোলা ঘাটের দিকে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর নদীর মধ্যখানে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় পাশ দিয়ে যাওয়া বড় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হলে আতঙ্কিত যাত্রীদের কয়েক জন নদীতে ঝাঁপ দেন। তাদের কয়েক জন সাঁতরে তীরে ওঠেন। কয়েক জনকে নৌপুলিশ উদ্ধার করে।