কোহলিকে টপকে চূড়ায় বাবর আজম

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২২:০৪

স্পোর্টস রিপোর্টার

চলমান দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে ঈর্ষণীয় ফর্মে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাটসম্যান হিসেবে নিজেকে ক্রমেই নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন পাকিস্তানের এ তরুণ ব্যাটসম্যান। বিরাট কোহলিকে টপকে আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন বাবর আজম। এ ফরম্যাটের র্যাংকিংয়ে এক নম্বর স্থানে কোহলির ১২৫৮ দিনের রাজত্বের অবসান ঘটান বাবর।

পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে চূড়ায় উঠলেন তিনি।