করোনা সংক্রমণ রোধে সরকার দেশব্যাপী ৮ দিন লকডাউন ঘোষণা করেছে। জরুরি সার্ভিস ছাড়া সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সরকারি নির্দেশ উপেক্ষা করে মিরপুর ১০ নম্বর সেকশনের (জল্লাদখানা সংলগ্ন) ডেসকো কার্যালয়ে প্রিপেইড মিটার রির্চাজ বুথ বন্ধ! কার্ড রিচার্জের জন্য আগত গ্রাহকদের একটি বেসরকারি রিচার্জের দোকানে যেতে বলা হচ্ছে। ফলে প্রিপেইড বিদ্যুত্ গ্রাহকরা কার্ড রিচার্জ করতে ভোগান্তির শিকার এবং প্রতি হাজারে দশ টাকা মাসুল দিয়ে সেখান থেকে কার্ড রিচার্জ করতে বাধ্য হচ্ছেন। বিদ্যুত্ একটি জরুরি সার্ভিস। তাই কী কারণে সরকারি নির্দেশ উপেক্ষা করে কার্ড রিচার্জ বুথ বন্ধ রাখা হয়েছে, সেটা খতিয়ে দেখার অনুরোধ জানাই।
মো. আলী হায়দার, ঢাকা
