ইত্তেফাক রিপোর্ট
সরকার ঘোষিত সাত দিনের লকডাউনে বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ইতিমধ্যে জমা দেওয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যে কোনো জরুরি অনুরোধের জন্য [email protected] এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
