সুয়েজ খাল আটকে দেওয়া সেই জাহাজ জব্দ

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০০:৩১

এক সপ্তাহ ধরে সুয়েজ খালে অচলাবস্থার সৃষ্টি করা সেই এভার গ্রিন জাহাজকে জব্দ করে সুয়েজ খাল কর্তৃপক্ষ।  আদালতের আদেশে জাহাজটিকে জব্দ করা হয়েছে। গুরুত্বপূর্ণ নৌপথ আটকে দেশটিকে রাজস্ব থেকে বঞ্চিত করায় ক্ষতিপূরণ হিসেবে জাহাজের মালিকপক্ষকে ৯১ কোটি ৬০ লাখ ডলার জরিমানা করেছেন মিসরের একটি আদালত। তবে মালিকপক্ষ ক্ষতিপূরণের দাবিতে সাড়া দিয়ে ১০ কোটি ডলার দেয়ার প্রস্তাব দিয়েছে জানিয়ে সুয়েজ খাল কর্তৃপক্ষ বলেছে, আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার আগ পর্যন্ত জব্দ রাখা হবে জাহাজটি। এ অর্থ পরিশোধ পরিশোধ না করলে দুই লাখ টন ওজনের জাহাজটি ফিরিয়ে দেওয়া হবে না। বুধবার সুয়েজ খাল কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। -বিবিসি