যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ দান্তে রাইট হত্যার ঘটনায় সাবেক এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রিতে বেআইনিভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে প্রসিকিউটররা নিশ্চিত করেছেন। হত্যার পর কিম পটার নামের ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি এক লাখ ডলার জরিমানা দিয়ে মুক্তি পান। গত রবিবার দান্তে রাইটকে হত্যা করা হয়। -বিবিসি
