ইউরেনিয়াম মজুত তিনগুণ বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। তাদের পরমাণু কেন্দ্রে ইসরাইলের সাইবার হানার পর এই সিদ্ধান্ত। রবিবার ইরানের নাতানত্স নিউক্লিয়ার কমপ্লেক্সে ইসরাইল সাইবার হানা চালিয়েছিল বলে অভিযোগ। তার ফলে সেখানে বিদ্যুত্ বন্ধ হয়ে যায়। এর প্রতিশোধ নিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিল, পরমাণু চুক্তির তোয়াক্কা না করে ২০ শতাংশ ইউরেনিয়াম মজুত করা হবে। এখন তা বাড়িয়ে ৬০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হলে ইউরেনিয়াম মজুতের পরিমাণ বেড়ে যাবে এবং ইরানের পক্ষে পরমাণু বোমা বানানো অনেক সহজ হয়ে যাবে। ইরানের এই সিদ্ধান্তের পর চুক্তি নিয়ে আলোচনা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। -ডয়চেভেলে
