মুহম্মদ আনিসুল হক
১৭ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ৪ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৪ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৮ ও ৯। শুভ বার: শনি ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যেতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। অসুস্থদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক যোগাযোগে সাফল্য পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। পিতার শরীর-স্বাস্থ্য ভালো থাকতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অপরের প্রতি সদাচরণ করুন। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের প্রতি খেয়াল রাখুন। অসুস্থবোধ করতে পারেন। পরিমিত আহার করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। উত্তেজনা পরিহার করুন।
