বিপাকে নির্মাতা!

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:১০

 

নতুন ছবি নির্মাণ করতে গিয়ে বিপাকে পড়েছেন নির্মাতা রাজু আলীম। ছবির নায়িকা পপির কারণে এই বিপত্তি তৈরি হয়েছে। জানা গেছে, রাজু আলী আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় অভিনয় করেছেন পপি। কিন্তু গত প্রায় ৬ মাস যাবত্ তার খোঁজখবর পাচ্ছেন না পরিচালক। ঢোন বা ফেসবুকেও সারা মিলছে না তার।  চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রয়েছে পপি গোপনে বিয়ে করেছেন! সংসার করছেন! এদিকে ছবিটির শেষ লটের শুটিং বাকি রয়েছে। রাজু আলীম বলেন, ‘সিনেমায় পপির অল্প কাজ বাকি রয়েছে। পাশাপাশি ডাবিং করতে হবে। পপি আমার প্রিয় নায়িকাদের একজন। সেজন্য তাকে এই সিনেমায় নিয়েছিলাম। কিন্তু এভাবে কাজ অসম্পূর্ণ রেখে ডুব দেবেন সেটা কখনোই ভাবিনি। প্রযোজক-পরিচালকদের সঙ্গে তার আগের রেকর্ড খুব ভালো বলেই তাকে নিয়ে কাজ শুরু করেছিলাম।’ উল্লেখ্য, ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি। তবে আসন্ন ঈদে মুক্তির কথা রয়েছে। কিন্তু পপিকে খুঁজে না পেলে মুক্তি আটকে যাবে।