সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরের হাটবাজারে মুড়ির দাম চড়া। বর্তমানে এক কেজি মুড়ির দামে মিলছে তিন কেজি চাল। সরজমিনে দেখা যায়, সুজানগর পৌর বাজারসহ উপজেলার প্রতিটি হাটবাজারে প্রতি কেজি আউশ ধানের মুড়ি বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা দরে। পক্ষান্তরে প্রতি কেজি স্বর্ণা, টোপাবোরো চাল বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা দরে। ভবানীপুর গ্রামের সিদ্দিকুর রহমান বলেন, চালের দাম বৃদ্ধি পেলেও আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু মুড়ির দাম আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মুড়ি ব্যবসায়ী আনন্দ সরকার বলেন, মুড়ির ভাজা খরচ অনেক বেশি। সে কারণে চালের চেয়ে মুড়ির দাম বেশি।
