গুরুদাসপুরে বাঙ্গির ভালো ফলন

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:২৮

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

আবহাওয়া অনুকূলে থাকায় গুরুদাসপুরে এবার বাঙ্গির ফলন ভালো হয়েছে। একই সঙ্গে বাজারে দাম ভালো থাকায় খুশি চাষিরা। মাসুদ, ওসমানসহ একাধিক ব্যাপারি জানান, তারা প্রতিদিন গড়ে দুই ট্রাক বাঙ্গি কিনে ঢাকার কাওরান বাজারে বিক্রি করছেন। আকারভেদে প্রতিটি বাঙ্গি ৫০-৫৫ টাকা দরে কিনে ৮০-১২০ টাকা দামে বিক্রি করছেন। গফুর, মোজাফফরসহ একাধিক চাষি জানান, আগামী এক সপ্তাহ বাঙ্গির এমন দাম থাকলে বিঘাপ্রতি প্রায় ৫০ হাজার লাভ হবে। গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, বাঙ্গি চাষ অধিক লাভজনক হওয়ায় কৃষকের ভাগ্য বদল শুরু হয়েছে।